পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন প্রকল্প চালু করল "শ্রমশ্রী" । প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে ভাতা পাবেন সাথে থাকছে আরও সুবিধা । ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের 'হেনস্থা'র সরব মুখ্যমন্ত্রী। বাংলার ২২ লক্ষ ৪০ হাজার শ্রমিক যাঁরা ইতিমধ্যেই সরকারি পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য এবার পুর্নবাসন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা ও জীবিকার জন্য সাহায্য করা'। মুখ্যমন্ত্রী বলেন, পরিযায়ী শ্রমিক বাইশ লক্ষ আছে। কিন্তু বাংলার বাইরেও বিভিন্ন রাজ্য থেকে আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে। আমি এটা বলব শুধুমাত্র যাঁরা ফিরে আসছেন, বাংলার পরিয়ায়ী শ্রমিক যাঁরা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তাঁরা যারা ফিরে আসছেন অসহায় অবস্থায় অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে। তাঁদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে। বাংলার ভাষায় কথা বলা অপরাধ। কাজেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাংলার যেসকল পরিযায়ী শ্রমিক, বাংলার বাইরে কাজ করছে, তাঁদের ফিরিয়ে এনে, এবং তাঁরা যদি নিজে...
Comments
Post a Comment