১ সেপ্টেম্বর থেকে কি কি পরিবর্তন হচ্ছে

 ১ সেপ্টেম্বর থেকে কি কি পরিবর্তন হচ্ছে

এ মাসের আপনাদের তিনটি জিনিস পরিবর্তন হচ্ছে

১) আধার কার্ড ২) ক্রেডিট কার্ড ৩) আপনাদের যে গ্যাস রয়েছে, ঘরোয়া গ্যাসের কত টাকা বাড়লো এই নিয়ে আপনাদের নতুন আপডেট এসেছে


১ লা সেপ্টেম্বর থেকে অনেক নিয়মে পরিবর্তন হয়েছে এবার এর মধ্যে রয়েছে আধার কার্ড, ক্রেডিট কার্ড ,এলপিজি সিলিন্ডার এবং এফ ডি নিয়ম। এই পরিবর্তনগুলি আপনার মাসিক খরচকে প্রবাহিত করতে পারে এছাড়াও সরকার কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি অর্থাৎ ডি এ বৃদ্ধি করতে পারে। আসুন জেনে নেয়া যাক এ মাসের প্রথম থেকে কি পরিবর্তন ঘটেছে।


  • এবার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে :- 

১ লা সেপ্টেম্বর থেকে সারাদেশে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে তেল কোম্পানিগুলো। দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা বেড়েছে। একইসঙ্গে ঘরোয়া গেছে সিলেন্ডারের দামে কোন পরিবর্তন হয়নি তবে গত জুলাই মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩০ টাকা কমানো হয়েছিল।

ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন:- 



এইচডিএফসি ব্যাঙ্ক ইউটিলিটি লেনদেনে রিওয়ার্ড পয়েন্ট এর সীমা নির্ধারণ করা হয়েছে। গতকাল সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এর অধীনে গ্রাহকরা এই লেনদেনে প্রতি মাসে মাত্র ২০০০ পয়েন্ট পর্যন্ত পেতে পারেন।

IDFC ফার্স্ট ব্যাংক সেপ্টেম্বর ২০২৪ থেকে ক্রেডিট কার্ডে প্রদেয় ন্যূনতম পরিমাণ কমিয়ে দেবে। পেমেন্টে তারিখ ও ১৮ থেকে কমিয়ে ১৫ দিন করা হবে । এছাড়াও ১লা সেপ্টেম্বর থেকে ২০২৪ এ UPI এবং অন্যান্য প্ল্যাটফর্মে অর্থ প্রদানের জন্য রূপে ক্রেডিট কার্ড ব্যবহারকারী পেমেন্ট পরিষেবা প্রদানকারী ক্রেডিট কার্ড ব্যবহার করার মত একই পুরস্কার পয়েন্ট পাবেন।

মহার্ঘ ভাতা বৃদ্ধ:-

সেপ্টেম্বরে কর্মীদের জন্য বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। আশা করা হচ্ছে সরকার কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়িয়ে দেবে, বর্তমানে সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা অর্থাৎ ডি এ দেওয়া হচ্ছে, যেখানে ৩ শতাংশ বাড়ানোর পর হবে  ৫৩ শতাংশ।

বিনামূল্যে আধার আপডেট:- 



আপনি যদি আপনার আধার কার্ডে কিছু আপডেট পেতে চান তাহলে এটি বিনামূল্যে করার শেষ তারিখ অর্থাৎ ফ্রি আধার আপডেট ১৪ ই সেপ্টেম্বর। এর পরে আধার সম্পর্কিত তথ্য আপডেট করার জন্য আপনাকে ফ্রি দিতে হবে অর্থাৎ টাকা দিয়ে আপনাকে সেই আপডেট করাতে হবে এর আগে বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ ছিল ১৪ জুন ২০২৪, এখন সেপ্টেম্বর ১৪ পর্যন্ত হয়েছে এর মধ্যে আপনাদের সকলকে আপডেট করাতে হবে ।

এফডি তে বিনিয়োগ সংক্রান্ত নিয়ম:- 

IDBI ব্যাংক ৩০০ দিন ৩৭৫ দিন এবং 444 দিনের মেয়াদ এর বিশেষ এফ ডি এর সময়সীমা ৩০ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। ইন্ডিয়ান ব্যাঙ্কও ৩০০ দিনের বিশেষ FD সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে। যেখানে পাঞ্জাব এবং সিন্ধ ব্যাংকের বিশেষ এফডি সময়সীমা ৩০শে সেপ্টেম্বর এসবিআই অমৃত কালাশ স্পেশাল FD ৩০ সেপ্টেম্বর রাখা হয়েছে। অর্থাৎ সেপ্টেম্বরের পর এই এফডি স্কিমের কোন বিনিয়োগ করা যাবে না।


Comments

Popular posts from this blog

কেন্দ্র সরকার থেকে দিচ্ছে ১৫০০০ টাকা সব ছেলে ও মেয়েদের জন্য । বিকশিত ভারত যোজনা শুরু হলো গোটা ভারত জুড়ে।।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন প্রকল্প চালু করল "শ্রমশ্রী" । প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে ভাতা পাবেন সাথে থাকছে আরও সুবিধা ।

আজ থেকে শুরু শ্রমশ্রী প্রকল্প ! কি ভাবে আবেদন করবেন , ডকুমেন্টস কি কি লাগবে ।।