পিএম কিষানের টাকা পেতে গেলে আপনারা কোন দিন এই কাজটি করবেন না ভুলেও
পিএম কিষানের টাকা পেতে গেলেআপনারা কোন দিন এই কাজটি করবেন না ভুলেও
পিএম কিষান সম্মান নিধির ভুয়ো "অ্যাপ" পাঠিয়ে প্রতারণার চেষ্টা
পিএম কিষান সম্মান নিধির নামে ভুয়ো অ্যাপ বানিয়ে প্রতারণার নতুন ফাঁদ। হোয়াটসঅ্যাপে ওই অ্যাপের লিংক পাঠানো হচ্ছে সাধারণ মানুষের কাছে ওই ভুয়ো অ্যাপ ডাউনলোড করলি মোবাইল সহ whatsapp এর সমস্ত তথ্য হ্যাক হয়ে যাবে। সেই তথ্য নিয়ে প্রতারণার ফাঁদ পারবে হ্যাকাররা। ওই ভুয়ো অ্যাপ নিয়ে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন জেলা পুলিশের সাইবার বিশেষজ্ঞরা।
যাদের হোয়াটসঅ্যাপে ওই ভুয়ো অ্যাপের লিংক পাঠানো হচ্ছে। তারা ভাবছেন ওই অ্যাপ ডাউনলোড করলেই হয়তো পিএম কিষান সম্মাননিধির প্রকল্পের টাকা পাওয়া যাবে। কিন্তু বিশেষজ্ঞ টা জানাচ্ছেন পিএম কিষান সম্মানীধি প্রকল্প সম্বন্ধে জানা থাকলে ব্লকে কৃষি দপ্তরের যোগাযোগ করতে হবে।
- কিভাবে কাজ করছে পিএম কিষণ সম্মানী নামের তৈরি ওই ভুয়ো অ্যাপ ?
সাইবার বিশেষজ্ঞদের দাবি ওই ভুয়ো অ্যাপ whatsapp এর মাধ্যমে ডাউনলোড করলেই হোয়াটসঅ্যাপ এর ওটিপি হ্যাকারদের কাছে চলে যাবে। ওই ভুয়ো অ্যাপ আসলে একটি ওটিপি বাইপাস অ্যাপ। একা দের কাছে ওটিপি চলে গেলি আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত তথ্য এমনকি whatsapp পরিচালনা হ্যাকাররা করতে পারবেন। তখন আপনি প্রতারণা শিকার হবেন তা ছাড়া ওই ওটিপি বাইপাস দিয়ে মোবাইলের যত অ্যাপ আছে সেগুলি ওটিপি ভেরিফিকেশন এর মাধ্যমে খোলা হয়। সেই অ্যাপের পরিচালনা হ্যাকাররা করতে পারবে। কাটোয়া থানা এলাকায় এরকম ১০ থেকে ১৫ জনের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে যদিও এখনো পর্যন্ত তারা প্রতারণা শিকার হয়নি। সাইবার বিশেষজ্ঞদের আরো দাবি কিছুদিন আগে ফেসবুক হ্যাক করে সেক্সটরশন করা হচ্ছিল না হোয়াটসঅ্যাপ হ্যাক হলে একই কায়দায় প্রতারণা শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ওই অ্যাপ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা ।
কাটোয়া থানার ট্রাফিক ওসি তথা সাইবার বিশেষজ্ঞ স্নেহাশীষ চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমাদের থানায় এলাকায় এরকম পিএম কিষান সম্মান নিধির নামে ভুয়ো অ্যাপ পাঠানো হচ্ছে অনেকেরই হোয়াটসঅ্যাপে তবে আমাদের জেলা পুলিশের সার্ভার সেল যথেষ্ট সজাগ এরকম অ্যাপ ডাউনলোড করে ফেললে সঙ্গে সঙ্গে আধার কার্ড নিয়ে সাইবার সেলে যোগাযোগ করলে অ্যাপ ডিএকটিভেট একটিভেট করে দেওয়া যাবে।





Comments
Post a Comment